আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


জাপা সমর্থিত প্রার্থী মসিউর রহমান রাঙ্গা’র মনোয়নপত্র প্রত্যাহার

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবারে এসে সরে দাঁড়াচ্ছে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী মসিউর রহমান রাঙ্গা।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে তিনি মনোয়নপত্র প্রত্যাহার করছেন বলে জানা যায়।

প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় পরিবর্তন ডট কমকে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিতে দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। সে সম্মেলনে জাপার সমর্থিত প্রার্থী মসিউর রহমান রাঙ্গাকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে এবং অপর দুই প্রার্থীকে বহিস্কারের সিদ্ধান্তের বিষয়ে তিনি জানাবেন।

আগামী ২০ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!