আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


প্রথম ২টি ওয়ানডে খেলছেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক: শিন বোনে চোটের কারণে খুলনার প্রথম দুটি ওয়ানডেতে খেলাননা সাকিব আল হাসান। বিশ্রামে থাকবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
শনিবার ব্যাটিংয়ের সময় ব্যাথাটা হচ্ছিলো বেশি । খেলা শেষ করে খুলনার স্থানীয় হাসপাতালে যেতে হয় এমআরআই করাতে। রিপোর্টে ‘বোন স্ট্রেস’ ধরা পড়ে। এরপরই সিদ্ধান্ত হয়
টানা ক্রিকেট খেলার অতিরিক্ত পরিশ্রমের চাপ থেকে সিন বোনে ব্যাথা। এখন সেটা বেড়ে যাওয়ায় বিশ্রামের প্রয়োজন।
সবকিছু বিবেচনা করে বিসিবি চিকিৎসক এবং ফিজিও’র পরামর্শে তাকে বিশ্রামও দেওয়া হয়েছে।
সাকিব তার চোট সম্পর্কে বলছিলেন,‘অনেক দিন ধরে ব্যাথাটা হচ্ছিলো। এতদিন খুব একটা গুরুত্ব দেইনি। কিন্তু এই টেস্ট খেলার সময় ব্যাথাটা বেশি হচ্ছিলো।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ২০৫ ( ৮৯, ২, ১৭ ও ৯৭) রান করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। দুই টেস্টে তার উইকেট ৬টি (প্রথম টেস্ট ২ ও দ্বিতীয় টেস্ট ৪ উইকেট)।
দ্বিতীয় টেস্টে তিনি ১০০ উইকেটের মাইলফলকও পেরিয়েছেন। ২৮ টেস্টে তার উইকেট ১০২টি। দেশের পক্ষে তিনিই এখন সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, সোমবার ঢাকায় ফিরে যাবেন সাকিব। সেখানেই তিনি বিশ্রাম করবেন।


Top