আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ২০ বাংলাদেশি নিহত

 
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন বাংলাদেশিসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তানি এবং অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার সকালে ৮ টায় আবুধাবীর দ্বিতীয় বৃহত্তম শহর আল আইনে ওই দুর্ঘটনায় ২৪ জন আহত হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কনস্যুলার সুলতানা লায়লা হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। তবে এখনো নির্দিষ্ট সংখ্যা ও পরিচয় জানা যায়নি।”

তিনি জানান, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছেন এবং আহত বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।

আবুধাবি পুলিশ জানিয়েছে, আল আইন শহরের আবুধাবি- আল আইন সড়কে সকাল ৮ টার ওই দুঘর্টনায় কমপক্ষে ২২ নিহত ও ২৪ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বাংলাদেশটাইমস.নেট’কে জানান, ৪০ সিটের ওই বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল। বাসের যাত্রীরা নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছে আরেক  প্রত্যক্ষদর্শী।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমাদের শিবির থেকে আমি গাড়ি চালিয়ে আসার সময় দেখি ইট বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি বাসকে আঘাত করে। পাশে থাকা বালুর স্তুপে পরে অনেকের শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।

ঘটনার পর দ্রুত পুলিশ, উদ্ধাকর্মী দল আল আইন শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহতদের আল আইন হাসপাতালের মর্গে এবং আহতদের আল আইন, আল তাওয়াম, আল নুর ও এনএমসি হাসপাতালে পাঠানো হয়েছে।

 

[বাংলাদেশটাইমস.নেট/সাইফুল ইসলাম তকি/আল আইন]


Top
error: Content is protected !!