আজ || সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


ফরিদপুরে পাকিস্তানী তৈরী রিভলবার ও ২ রাউন্ড গুলি সহ সন্ত্রাসী টিটু গ্রেফতার

ফরিদপুর জেলার সদর থানার  গোয়ালচামট এলাকা থেকে শনিবার মধ্যরাতে একটি পাকিস্তানী তৈরী অত্যাধুনিক ২২ বোরের রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সন্ত্রাসীর নাম ফরিদুর রহমান টিটু (৩৮)। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের গোয়ালচামট এলাকায় সন্ত্রাসী টিটুর বাসায় অভিযান চালায়। এসময় তার ঘরের খাটের নিচ থেকে পাকিস্তানী তৈরী একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানান, টিটু একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার পিতার নাম  মৃত ইউনুছ আলী। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। টিটুকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 


Top
error: Content is protected !!