আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা

undefinedপাকিস্তানের সুপ্রিম কোর্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে আরো একটি মামলা করার নির্দেশ জারি করেছে। জাতীয় তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কমিশনের সাবেক প্রধান তৌকির সাদিকের নিয়োগে অনিয়মের অভিযোগে এ মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে। পলাতক তৌকির সাদিকের বিরুদ্ধে আট হাজার ৩০০ কোটি রুপি আ�সাতের অভিযোগ রয়েছে। ২০০৯ সালে পানি ও জ্বালানি মন্ত্রী থাকাকালে বর্তমান প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ তাকে অবৈধভাবে নিয়োগ দিয়েছিলেন বলে দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরো বা এনএবি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই পদের জন্য যোগ্যতা না থাকার পরও তৌকির সাদিককে জাতীয় তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কমিশনের প্রধান করা হয়েছিল। সম্প্রতি পাক সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফসহ রেন্টাল বিদ্যুত প্রকল্পের দুর্নীতিতে অভিযুক্ত ১৬ ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ প্রকল্প থেকে ঘুষ ও কমিশন নেয়ার অভিযোগ রয়েছে।


Top
error: Content is protected !!