আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


শিক্ষকদের ওপর এসিড নিক্ষেপ, আহত ১৫

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর এসিড নিক্ষেপ করেছে ছাত্রলীগের কর্মীরা। প্রাথমিক সংবাদে জানা যায় ৮ শিক্ষকের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে। জানা গেছে, সকাল ১০টার দিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে

দূর্নীতি বিরোধী মঞ্চের আন্দোলনকারীরা একাডেমিক ভবন-৩ এর সামনে অবস্থান নেয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় ছাত্রলীগের শ্লোগান দিয়ে বহিরাগত কিছু যুবক ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি একাডেমিক ভবনের সামনে আসলে মিছিল থেকে বিক্ষোভকারীদের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে আটজন শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

এদের মধ্যে ব্যবস্থাপনা বিভোগের শিক্ষক ড. মতিউর এবং বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহত শিক্ষকরা হলেন, ড. হাফিজুর রহমান সেলিম, ওমর ফারুক, গোলাম রব্বানী, আপেল মাহমুদ, আশরাফুল আলম এবং সানোয়ার হোসেন প্রমুখ। আহত শিক্ষার্থীদের নাম এখনোও জানা যায়নি। বর্তমানে পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

[বাংলাদেশটাইমস.নেট/আহমেদ রাজু/রংপুর]

 


Top
error: Content is protected !!