আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আতিয়ার রহমান আর নেই

বাংলাদেশ  শিক্ষক সমিতির বর্তমান সভাপতি জনাব আতিয়ার রহমান গতকাল মধ্যরাতে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নে……রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি  ফরিদপুরে একটি স্কুলের  শিক্ষকতা মধ্যদিয়ে কর্ম জীবন শুরু করেন। পরে মুন্সিগন্জের একটি স্কুলে প্রধান শিক্ষকতা হিসেবে কর্মজীবন শেষ করেন। ছাত্রজীবনে ছাত্রইউনিয়ন ও পরবতির্তে প্রতিটি প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত হন এবং তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন।তিনি শিক্ষক সমাজের প্রতিটি দাবি দাওয়া আদায়ে অগ্রনী ভুমিকা পালন করেন। তিনি প্রতিটি গণতাত্রিক আন্দোলনের সাথে প্রত্যাক্ষভাবে যুক্ত ছিলেন। একবার তিনি জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পরিগনিত হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক কণ্যা এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সমাজসেবা ও ত্রান বিষয়ক সম্পাদক ফজলুল কবির কাওসার গভীর শোক প্রকাশ ও শোকস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


Top
error: Content is protected !!