আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন

ডেক্স রিপোর্ট :
গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের ৫ বারের সাবেক মেম্বার ও হেমনগর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মরহুম আব্দুল বারেক মেম্বারে ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হেমনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় শাখারিয়া দাখিল মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ছোট ভাই আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত ভিপি, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, নগদাশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা দেওয়ান ঝন্টু, রোকন মোল্লা প্রমুখ।


Top
error: Content is protected !!