আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলো ‘ডন লাইট ফাউন্ডেশন’

গোপালপুর বার্তা ডেক্স :

‘মেধার বিকাশে আমরা আছি তোমার পাশে’ শ্লোগানে টাঙ্গাইলের গোপালপুরের সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু রায়হানের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত লেখাপড়ার খরচ বহন করতে প্রতিশ্রুতিবদ্ধ বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা “ডন লাইট ফাউন্ডেশন”।

আজ রবিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় নিজ বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিতে আবু রায়হানকে ৫ হাজার টাকা প্রদান করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কায়সার আহাম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, গোপালপুর সরকারি কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, চকসোনামুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছরিন আক্তার মেরী, আবু রায়হানের মা মমতাজ বেগম, ডন লাইট ফাউন্ডেশনের সাধারণ পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার এবাদুর রহমানসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।


Top