আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :

চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের  গোপালপুর উপজেলার ৫ হাজার ৬শত কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা কৃষি পূনবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. তুহিন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৌশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. এখলাছ মিয়া, পল্লী উন্নয়ন অফিসার মো. রুহুল আমিন, ডিকেআইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবু কায়সার রাসেল, উপজেলা শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. চান মিয়া, মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন প্রমুখ।

প্রসঙ্গত, সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার নির্বাচিত ৫ হাজার ৬ শতজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিঘা প্রতি জমির জন্য ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!