আজ || সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়। ফাইনাল রাউন্ডে এসে চ্যাম্পিয়ন হয় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দল।

প্রতিযোগিতায় মডারেটর ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দর, শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রূপ জিন্নাত রিয়া ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হারুনুর রশিদ, সম্পাদক মো. বদিউজ্জামান শিকদার, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, প্রেসক্লাবের সহসভাপতি কে এম মিঠু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Top
error: Content is protected !!