আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ১৪শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে ১৪ শত পিস ইয়াবা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।

আজ সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শাখারিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের মোঃ মনিরুজ্জামানের স্ত্রী মোসাঃ নুরজাহান খাতুন (৪৮) এবং ভূঞাপুর উপজেলায় জগৎপুরা গ্রামের মোঃ লাল খানের ছেলে মোঃ রোকনুজ্জামান রোকন খান (৩০)।

জানা যায়, টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশ গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখারিয়া গ্রামে মোঃ মনিরুজ্জামান (৫৫) এর বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালালে ১ হাজার চারশত পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Top
error: Content is protected !!