আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

কে এম মিঠু, গোপালপুর :

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বাখুরিযা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিলকিছ সুলতানাকে সভাপতি  ও শাহাপাড়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল হক মঞ্জুকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে আজ শুক্রবার মেহেরুন্নেছা মহিলা কলেজে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, পৌর যুবদলের আহব্বায়ক আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষকবৃন্দ।


Top
error: Content is protected !!