আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি

সভাপতি সেলিমুজ্জামান তালুকদার

সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের ভূঞাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৭ সেপেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক বর্ধিত সভায় উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে সভাপতি ও ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার, মোস্তাফিজুর রহমান, সামছুল আলম, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আসাদুল ইসলাম, মোখলেছুর রহমান, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার, শাহবাজ উদ্দিন মিঞা, মমতাজ মহল, সহকারী প্রধানশিক্ষক- এসএম ছাত্তার, আব্দুল লতিফ, মোমিন তরফদার, সহকারী শিক্ষক- মাহবুব আলম চৌধুরী, মোবারক হোসেন, রহমান চকদার, রুখসানা আক্তার ও অফিস সহকারী আব্দুল কাদের।

নবনির্বাচিত সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত বলেন, উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। তিনি সকল শিক্ষক ও কর্মীচারীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সমিতির কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এই বর্ধিত সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির আওতাধীন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!