আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর উপজেলা বিএনপির সকল কমিটি বিলুপ্ত

কে এম মিঠু, গোপালপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা বিএনপির আহবায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে এক যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতা শফিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী লিয়াকত, সদস্য সচিব আমিনুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক খালিদ হাসান উত্থানসহ বিএনপি নেতা আবু ঈসা মুনীম, ইবনে খালিদ, চাঁন মিয়া, সাইফুল ইসলাম লেলিন, হাতেম আলী মিয়া, নাজমা বেগম, আদুল্লাহ আল মামুন, বদিউজ্জামান রানা, জাহিদুল হক সুমন, হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!