আজ || মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে কলা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে টিনের ঘরের চালে উঠে গাছ থেকে কলা পাড়তে গিয়ে আহসান আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে আলমনগর ইউনিয়নের বড় কুমুল্লী দক্ষিণ পাড়া এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান ওই গ্রামের আব্দুল  মোতালেবের ছেলে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহতের প্রতিবেশি এক বাড়ীর গাছ থেকে পাকা কলা পাড়ার জন্য আহসান আলী টিনের ঘরের চালে উঠে। ওই চালের উপর ছিল বিদ্যুতের মূল তারের লাইন। কলা পাড়ার সময় চালের উপর দাঁড়াতেই বিদ্যুতের তারে মাথা আটকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

এদিকে এক সন্তানের জনক নিহত আহসান আলীর বাবার রোগজনিত কারণে গত তিনদিন আগে চিকিৎসক এক পা হাঁটুর উপর থেকে কেটে ফেলেছে। সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন আহসান। তার উপার্জনে বাবার চিকিৎসাসহ সংসার চলত।


Top
error: Content is protected !!