আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর পৌর শহরের কোনাবাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের বিদায়ী ও পাগড়ী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ এশা মাদ্রাসা মিলনায়তনে কোরআন শিক্ষা শেষে পাঁচ ছাত্রকে বিদায় এবং দুই ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া, শিক্ষক মনিরুল ইসলাম পিন্টু মাস্টার, মো. আব্দুস সাত্তার, খন্দকার আব্দুস সালামসহ অভিভাবক এবং প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকমন্ডলী।

অনুষ্ঠানে অতিথিগণ মাদ্রাসার পরিচালনার নিয়মকানুন, ছাত্রদের আদবকায়দা এবং কোরআন তেলোয়াত শুনে মুগ্ধতা প্রকাশ করেন। পরে দেশ ও জনগণের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা করা হয়।


Top