আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবী কল্যাণ সমিতির সভা

ডেক্স নিউজ :
গোপালপুরে অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবী কল্যাণ সমিতি হেমনগর শাখার মাসিক সাধারণ সভা, উপদেষ্টাবৃন্দের সংবর্ধনা ও বিজয় দিবসের উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবী কল্যাণ সমিতি হেমনগর শাখার আয়োজনে শনিবার দুপুরে হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সংগঠনের সভাপতির বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. সামছুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মো. আজমত আলী ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

সভায় ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির স্থায়ী জায়গা বরাদ্দ এবং সংগঠনের কোন সদস্য অসুস্থ হলে তার সুচিকিৎসার ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!