আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে কৃষকের যাতায়াতের রাস্তা দখলমুক্ত

কে এম মিঠু, গোপালপুর:
উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অবৈধভাবে দখল করা কৃষি জমিতে যাতায়াতের সরকারি হালট দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, অবৈধভাবে সরকারি হালট দখল নিয়ে পুকুরের পাড় নির্মাণ, জাল, খুঁটি ও বেড়া দেওয়ার অভিযোগ উঠে উক্ত গ্রামের মোজাফফর আলীর বিরুদ্ধে। এতে নারায়ণপুর ও কুড়িপাখিয়া গ্রামের প্রায় তিনশ কৃষকের কয়েকশ একর জমির ফসল ঘরে তুলতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা ভূমি অফিস তদন্ত করে ঘটনার সত্যতা পায়।

উপজেলা ভূমি অফিস কর্তৃক নোটিশ জারি করে কৃষকের স্বার্থে উক্ত সরকারি হালট দখলমুক্ত করার নির্দেশ অমান্য করায়, আজ শনিবার বেলা ১২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত রাস্তা দখলমুক্ত করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ককর্মকর্তা মো. পারভেজ মল্লিক। এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ও স্থানীয় সংবাদকর্মীগণ।

রাস্তা অবৈধ দখলমুক্ত করায় গ্রামবাসী ও কয়েকশ কৃষক উচ্ছ্বাস প্রকাশ করেন। গ্রামবাসীর পক্ষে মো. গোলজার হোসেন বলেন, নারায়ণপুর মৌজার কয়েকশ একর আবাদি জমিতে প্রবেশ ও ফসল ঘরে তোলার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে দখল করে রাখায় কৃষকদের চরম বিপাকে পড়তে হয়েছে। উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত রাস্তা দখলমুক্ত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।


Top
error: Content is protected !!