আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে নারী গাঁজা ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড

কে এম মিঠু, গোপালপুর:
উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দরিসয়া গ্রামের আকবর আলীর স্ত্রী ফিরোজা (৪৮) কে মাদক ব্যবসার অভিযোগে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিরোজাকে গাঁজাসহ তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য আইন ২০১৮ অনুযায়ী গাঁজা সেবন ও বিক্রয়ের দায়ে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক। এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!