আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী জামীর ঈদ সামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের মনোনয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আলহাজ্ব মারুফ হাসান জামীর নিজস্ব অর্থায়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আজ বুধবার প্রথম দফায় ইউনিয়নে ৪টি ওয়ার্ডের প্রায় তিনশতাধিক প্রকৃত অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে তিনি ঈদের খাদ্যসামগ্রী হিসেবে সেমাই, চিনি, তেল ও সাবান বিতরণ করেন।

ঈদের খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি জানান, বিগত দিনের ন্যায় নগদাশিমলা ইউনিয়নের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য তার পক্ষ থেকে সহযোগিতা করার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আলহাজ্ব মারুফ হাসান জামী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্লাটুন কমান্ডার ও গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সোবহান তুলার সুযোগ্য পুত্র।


Top
error: Content is protected !!