আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষকের ঈদ সামগ্রী উপহার

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে নিজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম ফারুক।

বুধবার (১২ মে) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার হিসাবে মাস্ক, সেমাই ও চিনি প্রদান করেন।

বিতরণকালে তিনি জানান, মহামারি করোনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ। শিক্ষক-শিক্ষার্থীরা পাঠদান থেকে বিরত। বিদ্যালয়গুলোতে নেই শিক্ষার্থীদের মুখরিত পদচারণা। শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা ও স্নেহের বন্ধন অটুট রাখতে, ঈদুল ফিতর উপলক্ষে প্রিয় শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগটি গ্রহণ করেন তিনি। শিক্ষার্থীদেরকে মহামারী করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার পরামর্শ দেন তিনি। এসময় বিদ্যালয়ের শিক্ষক রফিকুল আলম, আয়নাল হক, দেবব্রত ভাদুড়ী, তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!