আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে দশ টাকা কেজি দরের ৬০ বস্তার পর ফের ৭৬ বস্তা চাল উদ্ধার

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের ৬০ বস্তা চাল উদ্ধারের একদিন না যেতেই আরো ৭৬ বস্তা চাল আটক করা হয়েছে।

গোপালপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া মধ্যপাড়া গ্রামের মো. লাল মিয়ার বাড়ি থেকে প্রতিটি ৩০ কেজি ওজনের ৭৬টি চালের বস্তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর আগে গত মঙ্গলবার উপজেলার আলমনগর মধ্যপাড়া গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক জানান, দুই চাল ব্যবসায়ী ফেয়ার প্রাইজের ৩০ কেজি ওজনের চালের বস্তা ক্রয় করে লাল মিয়ার বাড়িতে মজুদ করে রাখার খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৭৬ বস্তা চাল জব্দ করা হয়। লাল মিয়া এবং বাড়ীর লোকজন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

তিনি আরোও জানান, আগামীকাল শনিবার উপজেলার সকল তালিকাভুক্ত ডিলারদের নিয়ে জরুরিভাবে আলোচনা সভা ডাকা হয়েছে। সভায় ডিলারদের নানামুখী নির্দেশনা দেয়া হবে। কোন ডিলার অনিয়মে সম্পৃক্তা প্রমাণিত হলে তার ডিলারশীপ বাতিল করা, আইনানুগ শাস্তির ব্যবস্থা করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে অলোচনা করা হবে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবদুল্লাহ ইবনে হুসাইন বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Top
error: Content is protected !!