আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ বস্তা চাল আটক, থানায় মামলা

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলা প্রশাসন আজ মঙ্গলবার বিকালে আলমনগর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৬০ বস্তা অবৈধ চাল আটক করেছেন। এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, আলমনগর মোড়ে গ্রামবাসিরা ফেয়ার প্রাইজের এক ভ্যান অবৈধ চাল আটক করে প্রশাসনকে খবর দেন। পুলিশসহ সেখানে গেলে ভ্যান চালকের তথ্য মোতাবেক আলমনগর মধ্য পাড়া গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বস্তা অবৈধ চাল আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ী কদ্দুস পালিয়ে যায়।

আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

ওসি মোশাররফ হোসেন জানান, উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ ইবনে হুসাইন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।


Top
error: Content is protected !!