আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মসজিদ নির্মাণ নিয়ে সিরিজ মারামারি

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সিতামবাড়ী গ্রামে মসজিদ নির্মাণ নিয়ে দুপক্ষের মধ্যে দুদিন ধরে সিরিজ মারামারি হচ্ছে। এতে আহত হয়েছেন ৯জন। এর মধ্যে তিনজন গোপালপুর উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। অপর ৬জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনক আটক করেছে।

নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হোসেন আলী জানান, ওই ছোট্র গ্রামে মাত্র ১২টি পরিবারের বসবাস। গ্রামের মৃত ইব্রাহীম হাজীর বাড়িতে একটি পুরনো মসজিদ রয়েছে। সেই মসজিদের জায়গাজমি দখল নিয়ে বিবাদ তিনদিন আগে গ্রামে আরো দুটি নতুন মসজিদ গড়ে উঠে। তিন মসজিদে জুম্মার ও তারাবী নামাজের মুসুল্লী ভাগাভাগি নিয়ে দুদিন ধরে সিরিজ মারামারি চলছে।

ওই গ্রামের বাসিন্দা এবং ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজ আলী জানান, নতুন মসজিদ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাদশা গ্রুপের সন্ত্রাসীরা তার বাড়িঘরসহ ৬টি বাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। তাকেও বেদম মারপিট করা হয়। তিনি এখন গোপালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে বাদশা মিয়া অভিযোগ করেন, সিরাজ গ্রুপের লোকজন মসজিদে মুসুল্লী ভাগিয়ে নেয়ার চেষ্টা করে এবং সেখান থেকেই মারপিটের সূচনা।

গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, মসজিদের জমি নিয়ে ক্যাচাল এবং নতুন মসজিদে মুসুল্লী ভাগানো নিয়ে এ বিবাদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিরাজ আলীর পক্ষ থেকে একটি লিখিত অভিযাগ পাওয়া গেছে।


Top
error: Content is protected !!