আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে দুর্বৃত্তদের হাতে মুদিদোকানী নির্মমভাবে খুন

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে দুর্বৃত্তদের হাতে হিন্দুধর্মাবলম্বী প্রেমানন্দ (৮০) নামে এক মুদিদোকানী নির্মমভাবে খুন হয়েছে।

বুধবার সকালে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী গ্রামের ধানক্ষেত থেকে ক্ষতবিক্ষতাবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

সে ওই গ্রামের অর্জুন মাঝির ছেলে। জমি সংক্রান্তের জেরে এ খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, নিহত প্রেমানন্দ বাড়ীর অদূরে ছোট্র একটি মুদিদোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। পণ্যসামগ্রী পাহারার জন্য তিনি রাতে দোকানে রাত্রিযাপন করতেন। বাড়ীর লোকজন প্রতিরাতে তার জন্য খাবার দিয়ে যেতেন। মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তদের হাতে তিনি নির্মমভাবে খুন হন। নিহতের মাথা ও মুখ থেঁতলিয়ে ভয়ংকর আকৃতি করে ধানক্ষেতে ফেলে যায় তারা। পরেরদিন সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Top
error: Content is protected !!