কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বন্যাদুর্গত এলাকার পানিবন্দি মানুষের পারাপারের সুবিধার্থে নৌকা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার গোপালপুর থানা চত্বরে নিজস্ব অর্থায়নে প্রায় ৫০টি নৌকা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল- ২ আসনের সংসদ সদস্য জনাব ছোট মনির।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান, ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।