আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে দাদীকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত নাতী

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে নেশার টাকা না দেয়ায় দাদীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত নাতী। নিহত দাদীর নাম হেনা বেগম (৬০)। আজ বুধবার দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামে এই মর্মান্তিত খুনের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মো. তালেব আলীর স্ত্রী।

সরজমিনে জানা যায়, আজ দুপুর দুইটার দিকে রান্নাঘরে বসে ষাটোর্ধ বয়সী নিহত হেনা বেগম তার প্রতিবন্ধী স্বামীকে ভাত খাওয়াচ্ছিলেন। এসময় ওই বৃদ্ধার ভাতিজা আব্দুর রাজ্জাকের ছেলে রিপন (২৫) দাদীর কাছে কিছু টাকা চায়। দাদীর কাছে একটা কানাকড়িও টাকা নেই জানানোমাত্র বকাঝকাসহ রিপন ক্ষুব্দ হয়ে একপর্যায়ে রান্নাঘরে থাকা দা দিয়ে মাথায় এলোপাথারীভাবে দাদীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহত হেনা বেগম সম্পর্কে রিপনের বাবা আব্দুর রাজ্জাকের চাচাতো ফুফু। তাদের বাড়ি পাশাপাশি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ করেন, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু ও থানার ওসি মুস্তাফিজুর রহমান। পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, রিপন বছর তিন আগে টাঙ্গাইলে একটি বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করতে গিয়ে মাদকাসক্ত হয়ে পরে। পড়াশোনা বাদ দিয়ে সে বাড়িতে এসে আরো বেশি নেশাগ্রস্থ হয়ে এলাকায় উম্মাদভাবে জীবনযাপন করছিলো।

সাত সন্তানের জননী নিহত বৃদ্ধার একমাত্র ছেলে আরিফ হোসেন (২৫) চিৎকার করে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মাকে অকারণে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারী মাদকাসক্ত ঐ রিপনের ফাঁসি চাই।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দাদীকে খুন করার অভিযোগে হত্যাকান্ডে ব্যবহিত দাসহ নাতী রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এবং কি কারণে সে দাদীকে হত্যা করেছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতে নিহতের ছেলে আরিফ হোসেন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।


Top
error: Content is protected !!