আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরের ধোপাকান্দিতে ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন ও প্রকৃত হতদরিদ্র ৩০০’শ পরিবার খুঁজে বের করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

গতকাল (২ মে) শনিবার থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে, ব্যক্তি উদ্যোগে দ্বিতীয় দফায় এসব খাদ্যসামগ্রী গ্রামে গ্রামে গিয়ে পৌঁছে দিচ্ছেন, গোপালপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও ভূটিয়া এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান মিন্টু।

খাদ্যসামগ্রী বিতরণকালে জনাব মিন্টু বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা দেশে কোন মানুষ না খেয়ে থাকবে না এবং গোপালপুর-ভূঞাপুরের গণমানুষের নেতা জনাব ছোট মনির এমপি মহোদয়ের দিকনির্দেশনায়, সমাজের দিন আনি দিন খাই অসহায় মানুষের জন্য আমার এ মানবিক খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
এসময় অসহায় ও দুঃস্থদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য, সমাজের বিত্তবানদের প্রতি তিনি বিনীত অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল প্রথম দফায় ভুটিয়াসহ পার্শ্ববর্তী গ্রামের কর্মহীন ও অতিদরিদ্র দেড় শতাধিক মানুষকে জনাব মোস্তাফিজুর রহমান মিন্টুর অর্থায়নে, প্রধান অতিথি হিসেবে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জনাব ছোট মনির সাহেব। টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনাব মির্জা আসিফ মাসুদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম শফিক প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!