আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের পাথালিয়া সওদাগর পাড়া থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে ৯৮ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

উপজেলার দক্ষিণ পাথালিয়া সওদাগর পাড়া থেকে তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। সে পাথালিয়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

শুক্রবার সকালে র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে, গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীর কাছে চাহিদা অনুযায়ি ইয়াবা সরবরাহ করতো।

এ ঘটনায় মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করলে, বিজ্ঞ আদালত মাদক ব্যবসায়ী সাইফুলকে জেলহাজতে প্রেরণ করেন।


Top
error: Content is protected !!