আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরের ডুবাইলে ভয়াবহ অগ্নিকান্ডে বসতভিটা ভস্মীভূত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইলে এক ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত এগারোটার দিকে মরহুম আবুল মেম্বারের বাড়িতে আকস্মিক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক মৃত আবুল মেম্বারের ছেলে মো. হুমায়ুন জানান, সোমবার রাত এগারোটার দিকে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙ্গে  গেলে দেখি, সারা ঘরে দাঁউ দাঁউ করে আগুন জ্বলছে। আগুন দেখতে পেয়ে ঘর থেকে বের হয়ে ডাকচিৎকার শুরু করলে, প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন নেভানো সম্ভব হয়নি।পরে গোপালপুর ও মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সমস্ত বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

আকস্মিক এ অগ্নিকান্ডে বাড়ির সকল আসবাবপত্র, গৃহপালিত পশু, স্বর্ণালংকার এবং নগদ টাকা পুড়ে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মো. হুমায়ুন প্রাথমিকভাবে ধারণা করেন।

বিদ্যূতের শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস বাহিনী।


Top
error: Content is protected !!