আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন

কে এম মিঠু, গোপালপুর :
১৯৩৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী টাঙ্গাইলের গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে কাজী এমদাদুল হক রান্টু নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে খন্দকার আব্দুস ছাত্তার ও অধ্যাপক ইব্রাহীম হোসেন তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে খালিদ হাসান লিপন। সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক আবু হানিফ কিছলু। প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম। সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, সংস্কৃতি সম্পাদক মো. শাহজাহান আলী, ক্রীড়া সম্পাদক মো. শফিকুল ইসলাম মিন্টু, গ্রন্থাগার সম্পাদক মো. সোহানুর আহম্মেদ সোহাগ, কোষাধ্যক্ষ পদে মো. আব্বাস উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে মো. আজাদ রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরসহ ১৯২ জন ভোটার শুধুমাত্র সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রদান করেন।

সাধারণ সম্পাদক পদে কাজী এমদাদুল হক রান্টু ১০২ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ারুজ্জামান পিটলু পান ৬২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আবু হানিফ কিছলু ১১৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলী খান মঞ্জু পান ৪৭ ভোট।

উল্লেখ্য, কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনে ২১টি পদের মধ্যে (সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ ব্যতীত) ১২টি পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় জয়লাভ করেন এবং কোন প্রার্থী না থাকায় ৭টি সম্মানিত সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!