আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কে এম মিঠু, গোপালপুর :

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ২০২০ সালের দাখিল ও সমমনা পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ বুধবার সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমিন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবাহান তুলা।

উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মো. আব্দুস সামাদ ও আলহাজ্ব কবির হোসেন, ভাইস প্রিন্সিপাল মো. শরাফত উল্লাহ্, প্রভাষক মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন।

শিক্ষক এস এম নূরুল ইসলামের সঞ্চালনায় বিদায় ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!