আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধাদের পৌরসভা কর্তৃক সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে গোপালপুর পৌরসভা কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার পৌরসভা কার্যালয় চত্বরে পৌরশহরে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র রকিবুল হক ছানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, আব্দুস সোবহান তুলা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র রকিবুল হক ছানা ঘোষণা দেন, গোপালপুর পৌরসভার সকল সড়কসমূহ পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে।


Top
error: Content is protected !!