আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে ৯ জনকে কুপিয়ে আহত করার মূল আসামী গ্রেফতার

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে জমি সংক্রান্ত শত্রæতার জেরে হামলা চালিয়ে নয়জন প্রতিবেশীকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামী সন্ত্রাসী জালালকে ময়মনসিংহের কোতোয়ালী থেকে গতকাল গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ।

মামলার তথ্য বিবরণী থেকে জানা যায়, উপজেলার নগদাশিমলা ইউনিয়নের খরুরিয়া গ্রামের মো. আনিছুর রহমানের একটি জমি দখল করতে দীর্ঘদিন ধরে পায়তারা করছিলো প্রতিবেশী জালাল ও তার পরিবার। এই বিরোধের ধারাবাহিতকায় গত ১৯ আগস্ট দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মামলার আসামী মো. জালাল, মো. আলম, মোহাম্মদ আলী, হ্যাপি আক্তার, ছানোয়ার হোসেন, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, মল্লিকা বেগম, মোছাম্মৎ রিনা বেগম ও লাভলী বেগম জোরপূর্বক আনিছুর রহমানের বসতবাড়িতে প্রবেশ করে তার মুরগির খামার ভেঙ্গে লাউ গাছের মাচাঁ দিতে থাকে। এসময় বাড়ির লোকজন জমি দখলকারীদের বাধা দিতে গেলে, মো. ফজলু, মো. হানিফ, আব্দুস সালাম, আনোয়ার, রিনা বেগম, লিপি বেগম, আছমা বেগম, আরিফা এবং আনোয়ারা বেগমের উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্তভাবে আহত করে। এসময় হামলাকারীরা আনোয়ারা বেগম ও রিনা বেগমের গলায় থাকা প্রায় নব্বই হাজার টাকার দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে সাতজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আহত মো. হানিফ, ফজলু, আনোয়ারা এবং লিপি বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে টাঙ্গাইল থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, বিস্বস্তসূত্রে খবর পেয়ে ময়মনসিংহের কোতোয়ালী থেকে মামলার মূল আসামী জালালসহ দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিজ্ঞআদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। গোপালপুর থানা পুলিশ দ্রুততার সাথে বাকী আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!