আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর উপজেলা, শহর ও কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা, শহর ও কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

গতকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তফিজুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহম্মেদ ও রাশেদুল হাসান জনির স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়।

চিঠিতে আগামী তিন মাসের জন্য মো. শফিকুল ইসলাম শফিককে বাংলাদেশ ছাত্রলীগ গোপালপুর উপজেলা শাখার আহবায়ক, সোহানুর রহমান সোহান, আকরামুজ্জামান পাভেল, আলমগীর রানা, ইকবাল হোসাইন, মানিক চক্রবর্তী, মেহেদী হাসান জুয়েল ও ফারুক আহম্মেদকে যুগ্ম আহবায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট, শহর ছাত্রলীগ শাখায় মো. ওমর ফারুককে আহবায়ক ও ১২ জনকে যুগ্ম আহবায়ক করে ২৮ সদস্য বিশিষ্ট এবং গোপালপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখায় জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও ৯ জনকে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনসহ নাম প্রকাশ করে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় একযুগ মো. মঞ্জুরুল হক ফরিদ সফলভাবে গোপালপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করার পর গতকাল উপজেলা ছাত্রলীগের এই কমিটির অনুমোদন হলো।


Top
error: Content is protected !!