আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সাড়ে পাঁচ একর খাস জমি পুনরুদ্ধার

.

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন অবশেষে দখল হওয়া সাড়ে পাঁচ একর খাস জমি পুনরুদ্ধার করেছেন। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ২০ কোটি টাকা।

জানা যায়, উপজেলার নগদাশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সম্পাদক আবুল হোসেন দীর্ঘ দিন ধরে জগন্নাথ মৌজার কইচা বিলের ৪০৫ দাগের সাড়ে পাঁচ একর খাস জমি জবরদখল করে পুকুর খনন করে ভোগদখল করে আসছিলেন।

আজ সোমবার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস অভিযান চালিয়ে অস্থায়ী স্থাপনা ভেঙ্গে জবরদখল হওয়া ভূমি পুনরুদ্ধার করেন। তিনি জানান, বেদখল হওয়া উপজেলার সকল খাস সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।


Top
error: Content is protected !!