আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরের ডুবাইলে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন শুরু

কে এম মিঠু, গোপালপুর :

দেশ ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল পালপাড়া স্বর্গীয় মনিন্দ্র চন্দ্র পাল মহাশয়ের আঙ্গিনায় শুরু হয়েছে ১৬ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাঁধা গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্ত্তন।

গত ২০ জানুয়ারি রবিবার থেকে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী কীর্তনীয়া দল নামসূধা কীর্তন এবং ২২ জানুয়ারি মঙ্গলবার ভোর হতে লীলাকীর্তন পরিবেশন করবেন ভারত থেকে আগত বিভিন্ন স্বনামধন্য কীর্তনীয়া দল। আগামি ২৩ জানুয়ারি বুধবার কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল এবং শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ দিয়ে মহন্ত বিদায়ের মাধ্যমে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, প্রতি বছর এ মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্ত্তন অনুষ্ঠানে সারাদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশ গ্রহন করে থাকে। তাদের জন্য থাকার সুব্যবস্থা না থাকলেও প্রতিদিন দু’বেলা ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানকে সফল করতে সকল ধর্মগোত্রের  মানুষ আন্তরিকভাবে শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা করে থাকে।


Top
error: Content is protected !!