আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর পৌরসভা আন্তঃ কেজি স্কুল ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন

গোপালপুর বার্তা ডেক্স :

গোপালপুর পৌরসভা আন্তঃ কে.জি স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী খেলা আজ বৃহস্পতিবার সূতী ভিএম পাইলট মডেল সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্ধোধন করেন প্রবীণ শিক্ষা হিতৈষী অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূতী ভিএম পাইলট মডেল সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তোরাপ আলী শিকদার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, প্রবীণ শিক্ষক শামছুল হক, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন, ভিএম কিন্ডার গার্টেনের শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

শিশুদের জন্য এ ব্যতিক্রমী ক্রীড়ার আয়োজন করেছেন মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমী ও গোপালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি।

খেলায় উপজেলার ১০টি কে.জি স্কুল দল অংশ নিচ্ছে। উদ্ধোধনী খেলায় ভিএম কিন্ডার গার্টেন ৩-২ গোলে সানফ্লাওয়ারকে পরাজিত করে।

প্রতিযোগিতাটি শিশুকিশোরদের মধ্যে ব্যাপক অনুপ্রেরনা জোগাবে বলে অনেকের অভিমত।


Top
error: Content is protected !!