আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


হাসপাতালে নেয়ার আগেই নিজ গাড়িতে মৃত্যু হয় আইয়ুব বাচ্চুর

গোপালপুর বার্তা ডেক্স :

রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে আসার পথে নিজ গাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চুর হার্টের কার্যক্ষমতা ছিলো মাত্র ৩০ শতাংশ।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন এ তথ্য জানান।

বৃহস্পতিবার সকালে অজ্ঞান অবস্থায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় আইয়ুব বাচ্চুকে। এ সময় জরুরি বিভাগের চিকিৎসকরা কৃত্রিমভাবে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর (কোনো কারণে যখন হৃৎপিণ্ড এবং ফুসফুসের স্বাভাবিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়, তখন সাময়িকভাবে হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ কিছু সময় চালিয়ে মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেন সরবরাহ করা) এর মাধ্যমে হৃৎপিণ্ড এবং ফুসফুসের স্বাভাবিক কার্যকলাপ ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

চিকিৎসক বলেন, আজ সকালে হৃদযন্ত্রে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। গাড়ি চালকের বক্তব্য অনুযায়ী উনার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। এর অর্থ হলো হার্টের কার্যক্রম বন্ধ হয়ে মুখ দিয়ে পানির মতো অর্থাৎ ফেনা বের হচ্ছিল। যেটাকে আমরা হার্টফেলও বলে থাকি।

সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। যার জন্য উনি বার বার হাসপাতালে ভর্তি হতেন। সবশেষ তিনি (আইয়ুব বাচ্চু) স্কয়ার হাসপাতালে এসেছিলেন ‘ফুসফুসে পানি নিয়ে’।


Top
error: Content is protected !!