আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে শিশুশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন শিক্ষা অনুরাগী তারিকুল

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের সুনামধন্য শিশুশিক্ষা প্রতিষ্ঠান ‘ডুবাইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শন করেছেন গোপালপুরের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী তারিকুল ইসলাম খান তারেক।

মঙ্গলবার সকালে বিশিষ্ট শিক্ষাবিদ ও স্কুল অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর আমন্ত্রণে স্কুল পরিদর্শনকালে তার সফরসঙ্গী ছিলেন কৃষিবিদ আতিকুর রহমান ও রাকিবুল হাসান সুরুজ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার ও স্কুল পরিচালক সাংবাদিক কে এম মিঠু।

শিক্ষা অনুরাগী জনাব তারিকুল ইসলাম খান তারেক স্কুল শিক্ষার্থীদের আথিতিয়তা, স্কুলের পড়াশোনার মান ও নিয়মাবর্তীতায় মুগ্ধ হয়ে বলেন, গ্রাম পর্যায়ে ক্যাডেট স্কুলের ধরণ অনুযায়ী পড়াশোনা এবং ছাত্রছাত্রীদের শ্লিষ্টাচার সত্যিই প্রশংসনীয়। স্কুলের পরিচালক, শিক্ষকমন্ডলী ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি অত্র স্কুলের সেবায় নিজেকে সাধ্যমতো নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্কুল পরিদর্শন শেষে শিক্ষা অনুরাগী তারিকুল ইসলাম খান তারেক সাহেব ক্লাসরুম ও অফিসকক্ষের আসবাবপত্র কেনার জন্য অনুদান হিসেবে স্কুল অধ্যক্ষের নিকট একটি চেক প্রদান করেন।


Top
error: Content is protected !!