আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন

সভাপতি তারেক, সম্পাদক ওয়াহিদ

ডেক্স নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে মো. তারিকুল ইসলাম খান তারেক এবং সাধারণ সম্পাদক পদে সরকার স্বপন ওয়াহিদকে নির্বাচিত করা হয়েছে। তারিকুল ইসলাম খান তারেক গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের কৃতি সন্তান।

গত ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি প্রকৌশলী মুখলেস তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন জনি এবং দপ্তর সম্পাদক শাহজাহান হোসেন আসিকের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল টাঙ্গাইল জেলা শাখার কমিটিতে মো. তারিকুল ইসলাম খান তারেককে সভাপতি পদে নির্বাচিত করায় জাতীয়তাবাদী ছাত্রদল গোপালপুর উপজেলা শাখা, পৌর শাখা, কলেজ শাখা, ছাত্রদল নগদা শিমলা, হাদিরা ইউনিয়ন শাখা ও টাঙ্গাইল টেকনোলজিস্ট জব ফাউন্ডেশনের পক্ষ থেকে নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক এবং নবনির্বাচিত জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম খান তারেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।


Top
error: Content is protected !!