আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর একাদশ বনাম জামালপুর একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে স্থানীয় সরকারি সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকালে জামালপুর জেলা একাদশ বনাম গোপালপুর উপজেলা একাদশের  মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর খেলোয়ার কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির)।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম রফিকুল ইসলাম, ক্রীড়াবিদ তোরাপ আলী শিকদার, শিক্ষক শামছুল হক ও গোলাম রায়হান বাপন প্রমূখ।

খেলায় গোপালপুর উপজেলা একাদশ জামালপুর জেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে। পরে প্রধান অতিথি উভয় দলকে বিজয় ট্রফি তুলে দেন। এ সময় তিনি গোপালপুর পৌরসভার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে একটি করে ফুটবল উপহার দেন।


Top
error: Content is protected !!