আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বিদ্যুৎ অফিসকে উৎকোচ না দেয়ায় অন্ধকারে চার গ্রামবাসী

নিজস্ব সংবাদদাতা :
বিদ্যুৎ অফিসকে উৎকোচ না দেওয়ায় গোপালপুরে প্রায় একমাস ধরে অন্ধকারে রয়েছে চার গ্রামবাসী। গ্রামগুলো হচ্ছে উপজেলার দৌলতপুর, আলমনগর, মনতলা ও বড়ভিটা।
জানা যায়, ভূঞাপুর পিডিবির সাব-স্টেশনের আওতাধীন একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় ওই চার গ্রামে প্রায় এক মাস ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। এই ট্রান্সফরমারের অধীনে এসব গ্রামে ২ শতাধিক গ্রাহক রয়েছে। বিকল হওয়া ট্রান্সফরমারটি সচলের জন্য ভূঞাপুর পিডিবি মোটা অঙ্কের উৎকোচ দাবি করেন বলে গ্রামবাসীদের অভিযোগ। এ উৎকোচ না দেওয়ায় অন্ধকারেই থাকতে হচ্ছে তাদের।
ভূঞাপুর পিডিবির উপ-সহকারি প্রকৌশলী পূর্ণ চন্দ্র পাল উৎকোচের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ট্রান্সফরমার বিকলের বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। খুব দ্রুত এটি সচল করা হবে।’


Top
error: Content is protected !!