আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে মেয়র সম্মাননা স্মারক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় উপজেলার সকল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেয়র সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১৪ মে) সকাল ১০টায় স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে মেয়র সম্মাননা স্মারক ২০১৮ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা।

সম্মাননা প্রদান কমিটির আহ্বায়ক ও সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র পরিচালক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল, ঘাতক দালাল নির্মূল কমিটি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম আব্দুস সালাম, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, গোপালপুর কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, বিশিষ্ট সমাজ সেবক কর্ণেল (অব) মির্জা হারুন-অর-রশিদ বীর প্রতিক, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বুলবুলের সঞ্চালনায়, মেয়র সম্মাননা স্মারক ২০১৮ ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ৯৩ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, প্রত্যেককে চারটি করে প্রাউজবন্ড ও শিক্ষামূলক বই প্রদান করা হয়।


Top
error: Content is protected !!