আজ || রবিবার, ৩১ মে ২০২৬
শিরোনাম :
 


দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম

ডেক্স নিউজ : কথা বলবেন, গল্প করবেন, হাসবেন আর দাঁত দেখা যাবে না অসম্ভব। আর তা দেখা গেলেই তো বুঝা যাবে আপনার দাঁত কত সুন্দর। মুক্তার মতো দেখতে দাঁত যেমন সুন্দর, সেই মানুষটার হাসিও অনেক সুন্দর। কিন্তু এজন্য দাঁতের অনেক যত্নের প্রয়োজন হয়। কিভাবে?

কখন ব্রাশ করা উত্তম :

সাধারণত দুই বেলা ব্রাশ করলেই হয়। দিনের শুরুতে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। তবে অনেকে সকালের নাস্তার পর ব্রাশ করেন। এক্ষেত্রে খাবার গ্রহণের ৩০ মিনিট পর ব্রাশ করাই শ্রেয়।

কিভাবে ব্রাশ করা ভালো :

টুথব্রাশটি মাড়ি থেকে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এবার হালকাভাবে উপরে নিচে পরিষ্কার করতে থাকুন। কখনোই খুব বেশি চাপ দিয়ে ব্রাশ করবেন না। এভাবে সবকয়টি দাঁত ব্রাশ করে নিন। দাঁতের ভেতরের অংশ পরিষ্কারের জন্যও একই নিয়ম অবলম্বন করুন। মাড়ির দাঁতগুলো পরিষ্কারের জন্য দাঁতের উপর খাড়াভাবে ব্রাশটি রেখে তারপর পূর্বের নিয়ম অনুযায়ী ব্রাশ করুন। জিহ্বা এবং মুখের তালুও পরিষ্কার করুন। এখানে ব্যাকটেরিয়া জমে থাকে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

দাঁত ব্রাশের সময় যা করবেন না :

অতিরক্ত সচেতন ব্যক্তিরা প্রত্যেক বেলার খাবারের পরেই ব্রাশ করেন। সেটা উপকারের চেয়ে বেশি ক্ষতিসাধন করতে পারে। দুই বেলা ব্রাশ করাই যথেষ্ট। একটি ব্রাশ অনেক দিন ধরে ব্যবহার করবেন না। তিন মাস পর পর ব্রাশ নতুন ব্রাশ ব্যবহার করা উচিৎ। কোনোরকমে ব্রাশ করা শেষ করতে হবে এভাবে ব্রাশ করবেন না। পর্যাপ্ত সময় নিয়ে ব্রাশ করুন। বাথরুমে ব্রাশ রাখা একটি বড় মাপের ভুল। বাথরুমে ব্রাশ রাখলে এতে ব্যাকটেরিয়া জমা হতে শুরু করে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!