আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সমাজসেবামূলক ফেসবুকভিত্তিক সংগঠনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে ‘দারিদ্রতায় যেন না যায় মুছে মুখের মিষ্টি হাসি’ স্লোগানে গঠিত ফেসবুকভিত্তিক তারুণ্যনির্ভর সমাজসেবামূলক সংগঠন ‘ফ্রেন্ডস হেল্প ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালী শহরের উল্লেখযোগ্য বেশকিছু সড়ক পদক্ষিন শেষে গোপালপুর কলেজ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. সুমন মিয়ার সভাপতিত্বে পৌরমেয়র মো. রকিবুল হক ছানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বেধন করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উদীচী’র উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম, থানা প্রতিনিধি এসআই ইয়াসিন আরাফাত, প্রভাষক মোজাম্মেল হোসেন, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জাব্বার, বিকশিত নারীনেত্রী নেটওর্য়াকের জেলা সভাপতি আনজু আনোয়ারা ময়না, সুজন উপজেলা শাখার সম্পাদক মাহবুব রেজা সরকার প্রমূখ।

মো. আলমগীর রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠন কর্তৃক পরিচালিত বিভিন্ন কর্মকান্ড ও তাদের হাতে নেয়া কার্যক্রমগুলোর প্রতিবেদন তুলে ধরেন মো. শাকিল হোসেন।


Top
error: Content is protected !!