আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মধুপুরে শশ্মানঘাটের কালি মন্দিরের মূর্তি ভাঙ্গচুর

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বংশাই নদী পাড়ের কেন্দ্রীয় শশ্মানঘাটের কালি মন্দিরের মূর্তি ভাঙ্গচুরের ঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে ওই শশ্মানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী বাদী হয়ে এ এজাহার দিয়েছেন।

অলক কুমার জানান, শশ্মানঘাটের কালি মন্দিরের সংস্কার কাজের জন্য পৌরসভার অনুদান পেয়ে প্রাথমিকভাবে মন্দিরের মূর্তি জলে বিসর্জনের সিদ্ধান্ত হয়। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে খোকন নামের একজনকে সেখানে পাঠালে তিনি গিয়ে দেখেন কে বা কারা মন্দিরের মূর্তি ভেঙ্গে বাইরে ফেলে রেখেছে। খোকনের কাছে খবর পেয়ে সবাই ঘটনাস্থলে ছুটে আসেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, ওসি সফিকুল ইসলামসহ হিন্দু নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু পৌর মেয়র মাসুদ পারভেজ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুর্বৃত্তদের এমন ঘটনায় নিন্দা জানিয়েছেন। তাদের পরামর্শে থানায় এজাহার দেয়া হয়েছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা ন্বীকার করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।


Top
error: Content is protected !!