আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের দুই দিন ব্যাপী কর্মবিরতী

কে এম মিঠু, গোপালপুর : সরকারি কোষাগার থেকে পৌরকর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সুবিধা প্রাপ্তির দাবী আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর পৌরকর্মকর্তা-কর্মচারীরা দুই দিন ব্যাপী কর্মবিরতী শুরু করেছেন।

আজ সোমবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন গোপালপুর শাখা উক্ত কর্মসূচি বাস্তবায়নে পৌরসভার সকল নাগরিক সেবা বন্ধ রেখে এ কর্মবিরতী পালন করে। কর্মবিরতী চলাকালে পৌরভবনের সম্মুখে পৌরকর্মচারী মো. শহিদুল ইসলাম টুটুলের সঞ্চালনায় পৌরকর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, রনজিৎ ঘোষ, আব্দুর রশিদ, ইকবাল রশিদ, মোফাচ্ছেল হোসেন, জাহিদুর ইসলাম, আবু হানিফ, জাহিদুল ইসলাম, মফিজুর রহমান ও আব্দুস ছামাদ প্রমূখ।

বক্তারা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কর্মবিরতী পালনের ঘোষণাসহ পৌরকর্মকর্তা-কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবী অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।


Top
error: Content is protected !!