আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে অগ্নিকান্ডে বসতভিটাসহ ঔষধ ফার্মেসী ভস্মীভূত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে আকস্মিক অগ্নিকান্ডে বসতভিটা ও ঔষধ ফার্মিসী ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে পৌরশহরের পালপাড়া এলাকায় মৃত আসোতোষ চন্দ্রপালের ছেলে অসিম চন্দ্র পালের বাসায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে একটি ঔষধের ফার্মিসী ও বাসার সকল আসবাবপত্র, স্বর্ণালংকার এবং নগদটাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে মশার কয়েল জ্বালিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙ্গে দেখে সারা ঘরে দাঁউ দাঁউ করে আগুন জ্বলছে। অসিম চন্দ্র পাল দ্রুত স্ত্রী-পুত্রকে নিয়ে ঘর থেকে বের হয়ে ডাকচিৎকার শুরু করলে প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ধনবাড়ী ও মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন।


Top
error: Content is protected !!